• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে নিখোঁজ ব্যবসায়ীর লাশ পুকুর থেকে উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৪দিন ধরে নিখোঁজ হওয়া একরামুল হক নামে এক ব্যবসায়ীর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের পুকুরী তাল পাড়া গ্রামের পাশার উদ্দিন এর ছেলে মুদি ব্যাবসয়ী একরামুল হক (২৬) গত ১৫ই মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রতিদিনের ন্যায় পানির পাম্প পাহারা দেয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়। এর পর পরের দিন সকালেও সে বাড়ী না ফিরলে তার পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে তার স্ত্রী তানিয়া আক্তার ১৭ই মার্চ শনিবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারন ডায়রী করেন।
সোমবার সকালে উপজেলার কাজীহাল ইউনিয়নের পুকুরী মোড়ের কামার পাড়ার পার্শবর্তী এক পুকুরে ভাসমান অবস্থায় ওই এলাকার লোকজন তার লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব বলেন, গলায় বস্তা বাধাঁ অবস্তায় লাশটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে পানিতে ডুবিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ