• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হোন্ডা রেখেই পালালো ‘উত্যক্তকারী’ দুই পুলিশ

কুড়িগ্রাম, ১৯ মার্চ: ভুরুঙ্গামারীতে একটি বাড়িতে ঢুকে পুলিশ কর্তৃক গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। গৃহবধূর চিৎকারে মোটর সাইকেল রেখে পালিয়ে যায় ও দুই পুলিশ সদস্য।

জানা গেছে, সোমবার বিকেলে ভুরুঙ্গামারী বাজারে হোটেল ব্যবসায়ী শামসুল হকের বাড়িতে ভুরুঙ্গামারী থানার এএসআই জাহিদ ও তার সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্য সাদা পোশাকে প্রবেশ করে গৃহবধূ মোছা. শ্যামলী খাতুনকে (৩২) ঘরের ভিতরে একা পেয়ে তাকে উত্যক্ত করে ও শ্লীলতাহানীর চেষ্টা চালায়।

এ সময় তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে ওই দুই পুলিশ সদস্য তাদের ব্যবহৃত দিনাজপুর ল-১১-৪৮৯০ সিরিয়ালের পালসার হোন্ডাটি রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয় এলাকাবাসী মোটরসাইকেল আটকিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ খবর থানায় পৌঁছলে সেকেন্ড অফিসার ওসমান গনী ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিয়ে মোটর সাইকেলটি নিয়ে যান।

হোটেল মালিক শামসুল হক জানান, এর আগেও বাসায় লোক না থাকলে ওই পুলিশরা এসে তার স্ত্রীকে কু প্রস্তাব দিত।

উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বলেন, বিষয়টি আমি আগেও শুনেছি। এ ব্যাপারে ওসি সাহেবকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছিলাম।

ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, আসামি ধরতে মোটরসাইকেল রেখে আসামির পেছনে দৌড় দিয়েছিল বলে অভিযুক্ত এএসআই জাহিদ জানিয়েছেন।

তিনি আরো বলেন, এলাকাবাসীর অভিযোগ সত্যি হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ