• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের নারী শ্রমিকেরা বিদেশে নিগৃহীত হয়- ডঃ নমিতা হালদার

সিসি নিউজ, ২১ মার্চ: প্রয়োজনীয় প্রশিক্ষন ও ভাষা না বোঝার কারনে দেশের নারী শ্রমিকেরা মধ্যেপ্রাচ্য তথা বিদেশে গিয়ে নিগৃহীত হয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সচিব ডঃ নমিতা হালদার। তিনি মঙ্গলবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস উপলক্ষ্যে সেবা সপ্তাহ ২০১৮ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। তিনি আরো বলেন, এ সমস্যা সমাধানের জন্য প্রশিক্ষন ও ভাষা জ্ঞানের কোন বিকল্প নেই। এ জন্য সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্রগুলিতে বিন্যামুল্য নানাবিধ প্রশিক্ষনের ব্যাবস্থা করা হয়েছে। সরকারী প্রশিক্ষন কেন্দ্রগুলিতে প্রশিক্ষন নেয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, নীলফামারী জেলা অভিবাসন প্রক্রিয়ায় নিম্নস্তরে রয়েছেন। গত ৬ বছরে এ জেলা হতে মাত্র ৭ হাজার অভিবাসি হয়েছে বলে তিনি পরিসংখ্যানে উল্লেখ করেন। নীলফামারী জেলাকে এগিয়ে নেয়ার জন্য এ অঞ্চলে একটি রিক্রুটিং এজেন্সি দেয়ার কথা উল্লেখ করেন। দেশের সকল উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে বলে তিনি জানান। উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসক খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান প্রমুখ। সভায় প্রবসাী বাংলাওেদশীদের মেধাবীসন্তানদের শিক্ষা বৃত্তি, বিদেশে নিহত অভিবাসিদের উত্তরাধিকারীদের মাঝে সরকারী অনুদানের চেক ও সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন নেয়া যুবক ও যুব মহিলাদের মাঝে ড্রাইভিং লার্নার লাইসেন্স বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ