• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ব‌্যবসায়ী পুত্রের প্রাইভেট কারে ফেন্সিডিল: আটক ৩

সিসি নিউজ, ২১ মার্চ: ব‌্যবসায়ী পুত্রের প্রাইভেট কারে ২২ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদের সন্নিকটে ট্রেজারী অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় প্রাইভেট কারটি (চট্ট মেট্রো- খ ১১-১৬৮৩) জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রমতে, দিনাজপুরের হিলি থেকে প্রাইভেট কার যোগে সৈয়দপুর শহরে ফেন্সিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই মো: শাহিন ট্রেজারী অফিসের সামনে সাদা রংয়ের একটি কার আটক করে। এ সময় কারের ভিতর থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। কারের মালিক নীলফামারী শহরের বিশিষ্ট ব‌্যবসায়ী তয়েজ পরিবহনের মালিকের পুত্র মুশফিকুর রহমান বকুল। পুলিশ তাৎক্ষনিক মুশফিকুর রহমান বকুল (৪০) সহ গাড়ীর চালক সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মুন্না আহমেদের পুত্র মোসলেম উদ্দিন (৩২) ও বকুলের কর্মচারী নীলফামারী সদরের পঞ্চপুকুরের উত্তর শশী মিল বাজারের ্কআব্দুর রশিদের পুত্র মোরছালিন (৩৫) আটক করে। জব্দ করা হয় প্রাইভেট কারটি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা আটকের বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ