• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে পুড়েছে ১২টি পরিবারের ৪৫টি ঘর

সিসি নিউজ, ২১ মার্চ: নীলফামারীর সৈয়দপুরে বুধবার (২১ মার্চ) ভোরে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে আগুনে পুড়ে ১২টি পরিবারের ৪৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু ও শতাধিক হাঁস-মুরগী। এতে ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল চৌধুরী জানান, সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের আনোয়ার হোসের বাড়ির গোয়াল ঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দ্রুত আগুন আশেপাশে ছড়ি পড়লে আনোয়ার হোসেনসহ ওই গ্রামের ১৩টি পরিবারের ৪৫টি টিনসেড ঘর এবং থাকা আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব পুড়ে ছাই হয়। এসময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরুসহ শতাধিক হাঁস-মুরগী।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১৩টি পরিবারের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সৈয়দপুর স্টেশন কর্মকর্তা মো. সবুজ হোসেন জানান, গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই গ্রামের ১২টি পরিবারের অন্তত ৩৫টি ঘর পুড়ে যায়। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিনটি গরুসহ বেশ কিছু হাঁস-মুরগী। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ১২টি পরিবারের অন্তত আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষিত হয়েছে।
এদিকে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশীদ ঘটনাস্থল পরির্দশন করে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ তিন হাজার করে টাকা, দুই বান্ডিল করে ঢেউ টিন, দুইটি করে কম্বল, দুইটি করে শাড়ি ও লুঙ্গী এবং শুকনো খাবের বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ