• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মক্কার হোটেলে নিয়োগ পেলেন ৪১ সউদি নারী

আন্তর্জাতিক ডেস্ক, ২২ মার্চ: পবিত্র নগরী মক্কার একটি সুপরিচিত হোটেল তাদের বিভিন্ন বিভাগে কাজ করার জন্য ৪১ জন সউদি নারীকে নিয়োগ দিয়েছে। এসব নারী ওই হোটেলের অভ্যর্থনা, বুকিং, প্রশাসন ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগে কাজ করছেন।

আবীর আল-হারবি নামে এক নারী কর্মী জানান তিনি হোটেলের রান্নাবান্নার কাজ করছেন। তিনি বলেন, আমাদের এখানে কাজের পরিবেশ খুব ভালো। আমার প্রাইভেসি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, আবার অন্য কর্মীদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্নও ভাবছি না।

সারা নাজার বসেছেন রিসেপশনে। তিনি বলেন কর্মস্থল থেকে যত বেশি সম্ভব শিখতে তিনি কৃতসংকল্প। তাঁর ভাষায়, আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা মানুষের দেখা পাই। তারা ভিন্ন ভাষায় কথা বলেন, তাঁদের সংস্কৃতিও আলাদা। এসব আমার চোখ খুলে দিয়েছে যে আগে কত কিছুই না আমার অজানা ছিল !

আরেক রিসেপশনিস্ট রীম বাকাতিয়ান বলেন এখানে যোগ দিয়ে তিনি ক্যারিয়ারে উন্নতির সিঁড়িটি পরিষ্কার দেখতে পাচ্ছেন। তিনি বলেন, এখন আমি জানি আমি কিসের জন্য কাজ করছি। সবকিছু পরিষ্কার বলা আছে। আমি নিশ্চিত, কাজের পুরস্কার আমি পাবোই।

হোটেলের কল সেন্টারে কাজ পেয়েছেন আরআ বুখারি নামের এক নারী। হোটেলের অতিথিদের কাছ থেকে প্রতিদিন তিনি অনেক কল পান। তিনি বলেন, ওঁরা যখন জানতে পারেন যে আমি একজন সউদি নারী, খুব অবাক ও খুশি হন এবং আমাকে অনেক উৎসাহ দেন।

হোটেলের জেনারেল ম্যানেজার ফাহদ বায়োমি বলেন, নারীদের জন্য এ হোটেলের সব বিভাগের দরজা খোলা। আমরা এখন কিচেন, সুপারভিশন, মেডিক্যাল ইন্স্যুরেন্স ও হিউম্যান রিসোর্সে নারীদের নিয়োগ দিয়েছি। আমাদের কর্মীদের বেশিরভাগই ব্যাচেলর ডিগ্রিধারী, অনেকের এমনকি মাস্টার্স ডিগ্রিও আছে। তাঁরা ইংরেজি, ফরাশি, তুর্কি, মালয় ইত্যাদি অনেক ভাষায় কথা বলতে পারেন। সূত্র : সউদি গেজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ