সিসি নিউজ, ২৩ মার্চ: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মধ্যে কিশোরগঞ্জ উপজেলার খন্ডিত ৩টি ইউনিয়নকে অখন্ডিত হিসেবে খসড়া তালিকায় স্থান পাওয়ায় উল্লাস প্রকাশ করেছে ওইসব ইউনিয়নবাসী সহ কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ।
অপরদিকে স্বার্থনেষী একটি মহল নীলফামারী-৩ আসনের সাথে ইউনিয়নগুলো সংযুক্ত থাকার হীণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে গভীর যড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। নির্যাতিত, বঞ্চিত তিনটি ইউনিয়নে মানুষদের দীর্ঘদিনের দাবী পূরণে নির্বাচন কমিশনের উদ্যোগকে নস্যাৎ করার পায়তারা করছে ওই যড়যন্ত্রকারীরা।
যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুক্রবার শেষ বিকেলে খন্ডিত বড়ভিটা, রনচন্ডী ও পুটিমারী ইউনিয়নবাসী একত্রিত হয়েছিল বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে। অখন্ড সংসদীয় আসন দাবী কমিটির আহবানে বড়ভিটা ইউনিয়ন শাখার আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ফ ম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, আতাউর রহমান, আবু সায়েম লিটন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, দাবী কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান আনু, জনকল্যাণ ফোরামের সাঈদ হোসেন সাবুল, নাগরিক কমিটির শরিফুল ইসলাম সাজু প্রমুখ। সবায় বক্তারা নীলফামারী-৩ আসন থেকে তিনটি ইউনিয়নকে সংশ্লিষ্ট উপজেলার সাথে সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, একটি মহল ষড়যন্ত্র করে কিশোরগঞ্জ উপজেলার ওই ইউনিয়নগুলোকে মূল উপজেলার আসনের সাথে না রেখে দীর্ঘদিন থেকে নীলফামারী-৩ আসনের সাথে সংযুক্তির মাধ্যমে স্বীয় স্বার্থ হাসিল করে আসছে। ওই মহলটি আবারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্থের বিনিময়ে যৎসামান্য ভাড়া করা কতিপয় লোক দিয়ে প্রতিবাদ করছে। এদের বিষয়ে সজাগ থাকার আহবান জানান বক্তারা।
পরে সহস্রাধিক লোকের অংশগ্রহনে একটি আনন্দ র্যালী বের করা হয়।