• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজী রাকায়েতের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

সিসি ডেস্ক, ২৩ মার্চ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁকে যৌন হয়রানি অভিযোগে অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামপুর থানায় মামলা করেন ওই তরুণী। ফেসবুকের ম্যাসেঞ্জারে (বার্তা আদান প্রদানের জায়গা) অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেন গাজী রাকায়েত।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ‘অশালীন’ বার্তা পাঠান গাজী রাকায়েত। ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো সেই ‘অশ্লীল, অনৈতিক, ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী, যৌন হয়রানিমূলক প্রস্তাবের’ মাধ্যমে তিনি ব্যক্তিগত জীবনে মানসিক ও সামাজিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের বার্তার ‘স্ক্রিনশট’ (কথোপকথনের হুবহু ছবি) ওই তরুণীর এক বান্ধবী অপরাজিতা সংগীতা ফেসবুকে প্রকাশ করলে তাঁর (অপরাজিতা সংগীতা) বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা দায়ের করেন গাজী রাকায়েত। গত ১৬ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই মামলা দায়ের করেন তিনি।

ওই মামলা প্রত্যাহারের জন্য একাধিক সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে গত ২১ মার্চ ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ ব্যানারে বিক্ষোভ করে শতাধিক মানুষ। মামলা প্রত্যাহারের জন্য গাজী রাকায়েতকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেন বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ