• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর আগুনে বস্তার গোডাউন পুড়ে ছাই

সিসি নিউজ, ২৫ মার্চ: সৈয়দপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ড গোলাহাট কবরস্থান গেটে শনিবার (২৪ মার্চ) রাত ২ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে একটি বস্তা গোডাউনের দুই হাজার বস্তা, একটি মোটর সাইকেল, দুটি বস্তা সেলাইয়ের মেশিন, আসবাবপত্র, দুটি ইলেক্ট্রিক মিটারসহ অন্যান্য জিনিসপুত্র পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েল দিয়ে আগুনের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও সৈয়দপুর ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী মোস্তাকিম, সুজন, সোহেল সহ প্রতিবেশি অন্যান্যরা জানায়, এলাকার রেলওয়ে কারখানার কর্মচারী কাইয়ুমের পুত্র রিজওয়ানের বাড়ি ( (যেখানে সপ্তাহ খানেক আগে তিনি চালের বস্তা তৈরির কাজ শুরু করেন) থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার তাপে আশপাশের বাড়ির ঘুমন্ত লোকজন ঘর থেকে বেরিয়ে আসে।
কারখানার মালিক রিজওয়ান জানান, বস্তার গোডাউনে যে কয়জন কাজ করে তারা প্রতিদিনের মত কাজ করে বাড়ি চলে যায়। রাতে নাসির নামে একজন বয়স্ক লোক থাকেন দেখা শুনার জন্য। কয়েল জালিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন হয়তো এবং সেই কয়েলে আগুনের সূত্রপাত।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সবুজ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। কয়েল দ্বারা আগুনের সূত্রপাত বলে জানান তিনি। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ