• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উপজেলা আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

কুমিল্লা, ২৫ মার্চ: কুমিল্লার তিতাস উপজেলায় মনির হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টায় তিতাস উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তাকে গুলি করা হয়।

রাত পৌনে ১০টায় মনিরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আওয়ামী লীগ নেতা মনির হোসেনের ছেলে আইনজীবী মোক্তার হোসেন তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা মনির হোসেন জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাদের বাড়ি ভাটিপাড়া গ্রামে।

তবে কারা এবং কী কারণে মনির হোসেনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তার ছেলে মোক্তার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ