• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রপ্রধানের এই সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সরগরম ছিল বঙ্গভবনের সবুজ প্রাঙ্গণ। এ সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকাল পৌনে ৫টায় স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের মাঠে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে ওঠার পর জাতীয় সঙ্গীত শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক,প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, এইচ টি ইমাম, মসিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও বীরশ্রেষ্ঠদের পরিবার ও মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দেশের কূটনীতিক, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা দেশাত্মকবোধক গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ