• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডান পা কেটে ফেলতে হচ্ছে কবিরের

সিসি নিউজ, ২৬ মার্চ: নেপালে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া কবির হোসেনের ডান পা কেটে ফেলতে হচ্ছে। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।

কবিরকে সিঙ্গাপুর নেয়ার পর সেখানকার চিকিৎসকরা তার ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান বাংলাদেশে তার চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম। এছাড়া তার বাম পায়ের অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর নেয়া হয় কবিরকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. সি জ্যাকের অধীনে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশের চিকিৎসকরাও কবিরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন তার পরিবারের ইচ্ছায় তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশি ইমরানা কবির হাসি ও রিজওয়ানুল কবিরও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রুয়েট শিক্ষক ইমরানার হাতেরও চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে।

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশী মারা যান। আহত অবস্থায় বেঁচে যান কবিরসহ ১০ বাংলাদেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ