সিসি নিউজ, ২৭ মার্চ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ আজ মঙ্গলবার ভোর রাতে শহরের দিনাজপুর সড়কের রুবেল বোডিং থেকে সন্দেহভাজন ১১ ব্যাক্তিেকে আটক করেছে। তাদের বাড়ী বাগেরহাট, খুলনা, সিলেট সহ বিভিন্ন জেলায়।
পুলিশ সূত্র মতে, সৈয়দপুর থানার এসআই আব্দুস ছোবহানের নেতৃত্বে টহল পুলিশের বিশেষ অভিযান টীম ওই আবাসিক হোটেলে তল্লাসী চালায়। এ সময় রেজিস্টার খাতায় নাম নেই অথচ বোডিংয়ের বোর্ডার হিসেবে অবস্থান করছে এমন ১১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে।
এএসপি অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই হোটেলের ম্যানেজার পলাতক রয়েছে বলে তিনি জানান।