পাঁচবিবি (জয়পুরহাট), ২৯ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পাঁচবিবি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়ে প্রায় ১০ কি:মি: পথ অতিক্রম করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে শপথ বাক্য পাঠ করে শোনান নির্বাহী কর্মকর্তা ।
এতে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, মেয়র হাবিবুর রহমান হাবিব, সহকারি কমিশনার (ভুমি) একেএম হেদায়েতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এটিএম জাহেদুল ইসলাম রানা, সদস্য মোজাফ্ফর হোসেন সাজাসহ স্কুল ,কলেজের ছাত্র শিক্ষক ও স্থানীয় সুধী ব্যাক্তিগন।