• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রোহিঙ্গা নারীর পরকীয়া, অতঃপর…

সিসি ডেস্ক, ২৯ মার্চ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামীর ছুরিকাঘাতে ছুরা খাতুন (৪০) নামে এক রোহিঙ্গা নারী খুন হয়েছেন। বুধবার বিকেলে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

নিহত ছুরা খাতুন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আলী জোহার স্ত্রী।

স্থানীয়রা জানান, আলী জোহা এক বছরের বেশি সময় ধরে জেল খেটে মাস দেড়েক আগে মিয়ানমার থেকে ফিরেছেন। তিনি ফিরে জানতে পারেন স্ত্রী ছুরা খাতুন পরকীয়ায় জড়িয়েছেন। পরকীয়া প্রেমিক একই ব্লকের মীর আহামদের ছেলে নূর কবির (২৮)। এ নিয়ে গত মাস দেড়েক ধরে শালিস-বিচার হয়েছে। বুধবার আলী জোহা বাইরে থেকে বাড়ি ফিরে স্ত্রীকে না পয়ে খবর নিয়ে জানতে পারেন- স্ত্রী ছুরা খাতুন পরকীয়া প্রেমিক নূর কবিরের বাড়িতে অবস্থান করছেন। সেখানে গিয়ে নূর কবিরের চাচা আবদুর রশিদের বাড়িতে তাকে দেখতে পেয়ে কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাঘাত করেন জোহা। এতে ছুরা খাতুন গুরুতর জখম হন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ