• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব‌্যাপক ক্ষতি, আহত ৩

সিসি নিউজ, ৩০ মার্চ: নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় আজ সকাল ১0টার দিকে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এ দুটি উপজেলার ১০টি ইউনিয়নের ৩ শতাধিক বসতবাড়ির টিনের ছাদ শিলার আঘাতে ফুটো হয়ে গেছে। শিলাবৃষ্টিতে ৩ জনের আহত হওয়ার সংবাদ মিলেছে।

প্রায় ১০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর হলো ডোমার উপজেলার কেতকীবাড়ী, গোমনাতী, ভোগডাবুড়ী, বামুনীয়া ও পাঙ্গা মটুকপুর এবং ডিমলা উপজেলার বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, গয়াবাড়ী ও খড়াখড়িবাড়ী।

কৃষি বিভাগ জানিয়েছে ভারী শিলাবৃষ্টির কারণে ভুট্টা, মরিচ, পেঁয়াজ ও বোরো আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠ থেকে বাড়ি ফেরার পথে শিলার আঘাতে ডিমলার মিনা বেগম, রমজান আলী ও চিত্ররঞ্জন নামে ৩ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ, শিমুলবাড়ী ও গোলনা ইউনিয়নে এবং সৈয়দপুর উপজেলায় হালকা শিলাবৃষ্টি হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক খালেদ রাহীম জানিয়েছেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করে সঠিক হিসেব নিরুপন করছেন। ক্ষতিগ্রস্তের শিকার দরিদ্র পরিবারদের আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ