• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্তর্জাতিক চাপে রয়েছে মিয়ানমার- উইন মিন্ট

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপে রয়েছে মিয়ানমার, এ কথা স্বীকার করে নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট। আন্তর্জাতিকভাবে সমালোচনা হচ্ছে তা মেনে নিলেও কেবল মিয়ানমারের জনগণের কল্যাণেই কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে কিছুই বলেননি নতুন প্রেসিডেন্ট। শুক্রবার শপথ গ্রহণের পর পার্লামেন্টে দেয়া উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি। মিয়ানমারের টেস্ট কাউন্সিলর অং সান সু চির ঘনিষ্ঠ সহচর উইন মিন্ট এ সময় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দেয়ার পক্ষেও কথা বলেন।

হঠাৎ করেই প্রেসিডেন্ট থিন কিউ-এর পদত্যাগে বুধবার মিন্ট প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৫ সালে সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি-এন.এল.ডি দীর্ঘ সেনাশাসনের অবসানের পর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। তবে এক বিদেশিকে বিয়ে করায় সাংবিধানিক বাধায় প্রেসিডেন্ট হতে পারেননি সু চি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ