• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সিসি নিউজ, ২ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ – ২০১৮ উপলক্ষে রোববার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি” প্রতিরোধ সপ্তাহের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুপ্রক সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
এতে অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া, সদস্য কামরুন নাহার ইরা ও প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তার, তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান প্রমুখ।
এর আগে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী হাদিসা আক্তার রিনা সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ করান।
সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. ফারুক আহম্মেদ অনুষ্ঠানটি উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,সুধীজন,সাংবাদিক উন্নয়ন কর্মী, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ