ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে অপেক্ষায় থাকা যাত্রীদের সুবিধার্থে পৌরসভার উদ্যোগে একটি টিভি স্থাপন করা হয়েছে। গত সোমবার সন্ধায় ফুলবাড়ী রেলস্টেশনে এই টিভি স্থাপন শেষে আনুষ্ঠানিক ভাবে চালু করে উদ্বোধন করেন পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী (লিমন),পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,৭নং ওয়ার্ড কাওন্সিলর সৈয়দ আবু ফরহাদ বাবু, ৮নং ওয়ার্ড কাওন্সিলর আব্দুস জব্বার মাসুদ, মহিলা কাউন্সিলর হোসনে আরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনন্দ টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর-রশিদ (হারুন), ফুলবাড়ী স্যটালাইট ক্যাবল টিভি নিটওয়ার্ক এর সত্বাধিকারী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি নাজমুল হাসান রতন, সাংবাদিক মেহেদী হাসান উজ্জল ও এলাকার গন্যমান্য ব্যাক্তীবর্গ ।