• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর খড়খড়িয়া নদী সুরক্ষা কমিটি গঠিত

সিসি নিউজ, ৪ এপ্রিল: সৈয়দপুর খড়খড়িয়া নদী সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিটি নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা ড. তুহিন ওয়াদুদ-এর অনুমোদনে সৈয়দপুরে এ কমিটির আত্মপ্রকাশ ঘটে। আহবায়ক কমিটিতে
ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনকে আহবায়ক ও দৈনিক জনকন্ঠের সৈয়দপুর প্রতিনিধি এম আর মহসিনকে সদস্য সচিব করে ১৫ সদস‌্যের কমিটির নাম ঘোষনা করা হয়।
কমিটির সদস্যরা হলেন, মোঃ হাফিজুর রহমান হাফিজ (সাবেক অধ্যক্ষ, সৈয়দপুর মহাবিদ্যালয়), ডাঃ শেখ নজরুল ইসলাম (সভাপতি, বিএমএ), আনোয়ারুল হক (প্রধান শিক্ষক, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়), কাজি জাহিদ (সাংবাদিক, দৈনিক সংবাদ), সাহাবাত আলী সাব্বু (ক্রীড়া সংগঠক), কুতুব উদ্দিন আলো (স্কাউটার), এম কে আনোয়ার (সাংবাদিক, সিসি নিউজ), সমশের উদ্দিন মিষ্টার (কলাম লেখক), আলমগীর হোসেন (সংগঠক), মোঃ মোকছেদ আলী (চাকুরিজীবি), জয়দেব কুমার (শিক্ষক), খালিদ আজম (ব্যবসায়ী), মোঃ নজরুল ইসলাম রয়েল (ব্যবসায়ী)।
এ নিয়ে টেকসই উন্নয়নে দেশীয় নদী প্রকল্পের (প্রসা) আয়োজনে গাইবান্ধার নশরতপুর সাঘাটা রোডের গণ উন্নয়ন কেন্দ্রে দুই ব্যাপি এক কর্মশালায় অংশ নিতে যাচ্ছেন সংগঠনটির সদস্য সচিব এম আর মহসিন। সেখানে ৪ ও ৫ এপ্রিল আন্ত:দেশীয় নদী সংরক্ষন নিয়ে প্রস্ততি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন সিভিল সোসাইটির ২৮ জন প্রতিনিধি অংশ গ্রহন করবে। আর বিষয়টি নিশ্চিত করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মনির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ