• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিকাশ, রকেট ও এসএ পরিবহনের লেনদেন তদন্তে দুদক

সিসি নিউজ, ৫ এপ্রিল: অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা নিরূপণের জন্য বিকাশ লিমিটেড, রকেট, এসএ পরিবহন ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের লেনদেন পরিচালনার বিষয়ে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সিনিয়র উপপরিচালক মাহমুদ হাসানের স্বাক্ষরে ওই চারটি প্রতিষ্ঠানের এমডি ও সিইওর কাছে পাঠানো পত্রে এই তথ্য চাওয়া হয়। পত্রপ্রাপ্তির সাত দিনের মধ্যে দুদককে তথ্য সরবরাহ করতে চিঠিতে বলা হয়।

বেসরকারি ব্যাংকিংয়ের মতো কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের মতো কাজ করছে বিকাশ ও রকেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু এদের আর্থিক লেনদেন নিয়ে আছে বিস্তর অভিযোগ।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আমাদের কাছে অভিযোগ আছে এসব প্রতিষ্ঠান মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে অভিযোগের সত্যতা যাচাই করা দরকার। তাই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করে, কীভাবে আর্থিক লেনদেন করে, দিনে মাসে বা বছরে কী পরিমাণ লেনদেন হয় তাদের সেসব তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে কোন নীতিমালার আলোকে এ ধরনের ব্যবসা করা হচ্ছে দুদক থেকে তা-ও জানতে চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ