• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘শেখ হাসিনার জন্ম না হলে যুদ্ধাপরাধীদের বিচার হতোন‘

সিসি নিউজ, ৭ এপ্রিল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার বলেছেন, “শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হতোনা”।
সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন,“যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করেনা, তাদের এদেশে থাকার বা রাজনীতি করার কোন অধিকার নাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবে বা যারা বিরোধী দলে থাকবে তাদেও উভয়কেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হবে”।
আজ শনিবার দুপুরে নীলফামারী ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নয়নশীল দেশে উত্তোরণের রূপকার শেখ হাসিনার অবদান উপলক্ষে আয়োজিত জনসভায় তারা এসব কথা বলেন।
নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ