সিসি নিউজ, ৮ এপ্রিল: ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলফামারীর ব্যবস্থাপনায় রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ভারোত্তোলন প্রতিযোগিতা আজ রোববার শুরু হয়েছে। ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মো: শামছুল আরেফীন, পিএসসি। এতে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলফামারীর অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আবুল কালাম আজাদ, উপ-অধিনায়ক মেজর মো: মিজানুর রহমান খাঁন উপস্থিত ছিলেন।
আগামী ১২ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।