• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইমরান এইচ সরকারের বিবাহ বিচ্ছেদ

সিসি ডেস্ক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাকালে শিক্ষামন্ত্রী নিজেই এমন তথ্য জানান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির পেছনে ইমরান এইচ সরকারের ইন্ধন আছে বলে মন্ত্রিসভায় আলোচনা হয়। ইমরান এইচ সরকার শিক্ষামন্ত্রীর মেয়ের জামাই বলে বিষয়টি নিয়ে কথা ওঠে।

শিক্ষামন্ত্রী অন্যান্য মন্ত্রীদের উদ্দেশে বলেন, ইমরান এইচ সরকারের সঙ্গে আমার পরিবারের বর্তমানে কোনো সম্পর্ক নাই। আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। গত তিনমাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে।

বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ