• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার এশা

ঢাকা, ১১ এপ্রিল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে নির্যাতনের অভিযোগে হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এশাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

১০ এপ্রিল, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ইশরাতকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বহিষ্কার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে কয়েক হাজার শিক্ষার্থী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহানকে বহিষ্কারের দাবিতে মধ্যরাতে হলের ভেতরে-বাইরে অবস্থান নেন।

১০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আহত ছাত্রীর রক্তাক্ত পা, স্যান্ডেল ও ফ্লোরের বিভিন্ন ছবি ফেসবুকে শেয়ার দিয়ে অনেকেই এর প্রতিবাদ জানান। বিক্ষুব্ধ ছাত্রীরা ঘটনাস্থল থেকে ফেসবুকে লাইভ করেন। ভিডিও ছড়িয়ে পড়ে খুব দ্রুত। এই ঘটনায় অন্যান্য হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রীরা বিক্ষোভ করলে রাত ১টার দিকে হলে যান প্রাধ্যক্ষ সাবিকা রেজওয়ানা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী। এর দেড় ঘণ্টা পর প্রক্টর জানান, এশাকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

মারধরের ঘটনায় এশাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়। রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে নির্বাহী কমিটির সিদ্ধান্তে ইশরাত জাহান এশাকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ