• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যারা প্রতিবন্ধী তাদের অন্যভাবে চাকরি দিব: প্রধানমন্ত্রী

সিসি নিউজ: কেউ যখন কোটা চায় না, তখন সব কোটা বাতিল। প্রতিবন্ধী উপজাতিদের অন্যভাবে চাকরি দেয়া হবে- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। ১৯৭২ সাল থেকে কোটা চালু হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোটা সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে চাকরি দিয়ে দিই। মেধাবীরা কিন্তু কেউ বাদ যায় না। একটা নীতিমালা হয়েছে। যেখানে কোটাধারী পাওয়া যাবে না, সেখানেই মেধা দিয়ে পূরণ হবে।

তিনি বলেন, যারা বিসিএস দেয় তারা সকলেই মেধাবী। যারা কোটায় সুযোগ পাচ্ছেন, তারাও মেধাবী। কার্যত শতভাগই মেধাবী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, সকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ এসেছিল। ছাত্রলীগ নেতৃবৃন্দকে বলেছি সব কোটা বাতিল। আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা সারাদিন রোদে রাস্তায় বসে আছে। রোগীরা হাসপাতাল যেতে পারছে না। অফিস আদালতে যেতে পারছে না। কী দরকার দুর্ভোগের?

তিনি বলেন, জেলায় জেলায় আন্দোলন চলছে কোটা সংস্কারের। তারাও চায় না কোটা। নারীরাও দেখালম রাজপথে নেমেছে। তারাও কোটা চায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ