সিসি নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপির অবস্থা ছিন্নভিন্ন, নির্বাচনে আসতে পারবে কিনা জানিনা। সরকারের যে অবস্থা ও সুনাম ক্ষুন্ন হয়েছে- তাতে জাতীয় পার্টিও ক্ষমতায় আসার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন যদি সুষ্ঠ হয়, জাতীয় পার্টি ক্ষমতায় আসতে পারবে।
আজ শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কোটা সংস্কারের আন্দোলন ছিল ছাত্রদের যৌক্তিক আন্দোলন। তা প্রধানমন্ত্রী তা উপলব্ধি করতে পেরে কোটা পদ্ধতি একেবারে বাতিল করেছেন। তবে কোটা পদ্ধতি একেবাওে বাতিল করা ঠিক হবে না।
এ সময় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।