• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের পাশে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা মঙ্গলবার সকালে বাঁশখালী থানায় অভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ