• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার সদরে কালীগঞ্জ বাজারে মঙ্গলবার রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে কালীগঞ্জ বাজারের ওরিয়েন্ট টেইলাস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাথে সাথে কালীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল এ সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী লালমনিরহাট ও হাতীবান্ধা থেকে দুটি ইউনিট এসে ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্নিকাণ্ডে একই গলিতে আটটি দোকান থাকায় সেগুলো পুড়ে যায়। দোকান মালিকদের তথ্যমতে, অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, ওরিয়ান টেইলাসের মালিক রবিউল হাসান, ভাই ভাই ফটোস্ট্যাস্ট এন্ড স্টেশনারির মালিক জনি, জেনারেল ইলেক্টনিক্সের মালিক বিপ্লব, মুন্না ইরেক্ট্রনিক্সের এন্ড হার্ডওয়্যারে মালিক মুশা, বাধন সুজের মালিক মনিরুজ্জামান মনির, সাদিকুর হার্ডওয়্যারের মালিক সাদিকুল ইসলাম, ভাই ভাই ফল ফান্ডারের মালিক এরশাদ. বন্ধন স্টোরের মালিক মাধব রায়।
কালীগঞ্জ ফাসার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, আগ্নিকাণ্ডের সঠিক তথ্য পাইনি, তবে ধারনা করা হচ্ছে ইলেকট্রিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ