• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, হিন্দু কলেজছাত্র আটক

টাঙ্গাইল, ১৯ এপ্রিল: সনাতন ধর্মাবলম্বী একটি ফেসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দিলে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজছাত্রদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের চাপের মুখে কলেজের অধ্যক্ষ অভিযুক্ত শুভ দাসকে পুলিশে ধরিয়ে দেন।

আটক শুভ দাস (২০) টাঙ্গাইল উপজেলার থানাপাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকার মিন্টু দাসের ছেলে ও কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুধবার দুপুরে পুলিশ আটক ওই ছাত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে।

শিক্ষার্থীরা জানান, সনাতন ধর্মাবলম্বী একটি ফেসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়।

সেই পোস্টটি শুভ দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করে। এতে মুহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের চাপের মুখে প্রিন্সিপাল পরিস্থিতি সামাল দিতে শুভ দাসকে পুলিশে ধরিয়ে দেন।

এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী জানান, শুভ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ