• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লম্বা ছুটি!

সিসি ডেস্ক, ২১ এপ্রিল: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে লম্বা ছুটি। ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মাত্র দু’দিন অফিস খোলা। বাকি সাত দিন ছুটি কাটাবেন কর্মকর্তা-কর্মচারীরা।
২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রবিবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার অফিস খোলা। পহেলা মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে অফিস খোলা। পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
অনেকেই এই ছুটিকে কাজে লাগাতে নানা পরিকল্পনা নিয়েছেন। সপ্তাহের মাঝখানে অফিস খোলার দিনগুলোও ছুটি নিয়ে কেউ কেউ গ্রামের বাড়িসহ দেশ-বিদেশে ভ্রমণের উদ্যোগ নিয়েছে। এজন্য বাস, ট্রেন, লঞ্চ, এমনকি উড়োজাহাজের টিকিট বিক্রির হিড়িক পড়েছে। মনে করা হচ্ছে, ওই সপ্তাহে রাজধানী অনেকটা ফাঁকা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ