• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী চাাঁদপাড়া মন্দির চত্বরে দিনব্যাপী ঐতিহ্যবাহী চরক মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারন ও বহন করতে প্রতি বছরের ন্যায় পৌর এলাকার চাাঁদপাড়া মন্দির কমিটির আয়োজনে গত ২১শে এপ্রিল শনিবার ঐতিহ্যবাহী এই চরক মেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে মেলার মাঠে হিন্দু সম্প্রদায়ের লোকেরা চরক পুঁজা ও বিভিন্ন নিয়মাবলীর মাধ্যমে চরক মেলার আনুষ্ঠকিতা শুরু হয়। এ চরক পুজাকে কন্দ্রে করে সখোনে মেলা বসানো হয়। মেলায় চরক গাছে জীবন্ত মানুষকে পিঠে লোহার কল ফুড়িয়ে বাঁশের চরকিতে বেধেঁ ঘুরানো হয়। স্থানীয় ভাষায় এ মেলাকে বলা হয় পিঠফোড়া মেলা। চরক খেলোয়াড় হিসেবে এবার অংশগ্রহন করেন অরবিন্দু রায়।
ঐতিহ্যবাহী এই মেলা পরিদর্শন করেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও সংস্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন মন্ডল মেলা পরির্দশনের সময় পৌর মেয়র বলেন গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষা করতে মন্দির কমিটি এ মেলার আয়োজন করেছে তা অত্যন্ত প্রসংশনিয়।
মেলা কমিটির সভাপতি সুরজিৎ কুমার দাস জানান, এই চরক মেলা প্রায় ২০বছর ধরে মন্দির কমিটি’র উদ্যোগে আযোজন করে আসছে। প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাংলা সনের চৈত্র সংক্রান্তির মাঝামাঝি সময় শতবছর ধরে এই চরক পুজাঁ ও মেলার আয়োজন করে। তারই অংশ হিসেবে এই চরক মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমতে দেখা গেছে, সেই সাথে চরক মেলাকে কেন্দ্র করে মেলায় রকোমারী দোকান বসতে দেখা গেছে যা শিশু ও কিশোর কিশোরীদের আকর্ষণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ