সিসি নিউজ, ২৩ এপ্রিল: আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে দমকাসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এসব স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গপোসাগরে অবস্থান করছে একটি স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।
এদিকে, রোববার সন্ধ্যায় আধা ঘণ্টার কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়া গাছ এখনও পড়ে আছে অনেক সড়কে। এতে চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে। বাতাসের তোড়ে বিজয় সরণি, আগারগাঁও ও সংসদ ভবনসহ নানা এলাকায় ভেঙে পড়ে বেশকিছু গাছ।