• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শরীরে বিষ ঢুকিয়ে পুত্রকে হত্যার চেষ্টায় সৎবাবা আটক

সিসি নিউজ, ২৪ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুরে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে শিশুপুত্রের শরীরে বিষ ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে।

বিষযটি জানতে পেয়ে এলাকাবাসী শিশু আরাফাতকে (২) উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অপরদিকে ঘাতক সৎবাবা লিটন আহমেদকে (২৩) স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপদ্দ করে।

এ বিষয়ে রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, সৎবাবা লিটন বিষ প্রয়োগের কথা স্বীকার করেছে। বাড়ীর পাশে পুকুর পাড়ে সে ওই ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ