• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাশিয়া থেকে কৌশল শিখে কোটি টাকা জালিয়াতি

সিসি নিউজ, ২৫ এপ্রিল: পাঁচ ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার সুপার শপ স্বপ্নের কর্মচারী শরিফুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম জানান, শরিফুল ইসলাম রাশিয়া থেকে ক্রেডিড কার্ড ক্লোন করার জালিয়াতি শিখেছে।
ক্রেডিড কার্ড জালিয়াতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালিয়ে রাজধানী থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় শতাধিক ভার্জিন কার্ড। এছাড়াও বিভিন্ন ব্যক্তির তথ্য চুরি ও কার্ড ক্লোন করার প্রযুক্তিও পাওয়া যায় শরিফুলের কাছে। প্রাথমিক অনুসন্ধান শেষে সিআইডি জানায়, শরিফুলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তির কার্ড ক্লোন করে অর্থ চুরির তথ্য মিলেছে।
সিআইডি জানায়, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, ইউসিবিএল, ব্যাংক এশিয়ার চুরির অর্থ বিদেশে পাচার করেছে শরিফুল। এছাড়াও তার কাছ থেকে প্রযুক্তি অপব্যবহারের জন্য আইসিটি আইনেও মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ