• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ছেলের কোদালের আঘাতে মায়ের মৃত্যু

জয়পুরহাট, ২৬ এপ্রিল: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে রেজিয়া বেগম (৫৫)নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে পলাশ হোসেন(২৮)কে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ৭টার সময় এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া উপজেলার সাগরামপুর পাইকপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী জানান, সকালে বাড়ীর পাশে রেজিয়া সংসারের কাজ করার সময় ছেলের সাথে কথাকাটাকাটি হয়, এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন ছেলে পলাশ কোদাল দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ