• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাল সনদে ১৩০০ শিক্ষকের চাকরি, শিগগিরই ব্যবস্থা

সিসি নিউজ, ২৮ এপ্রিল: জাল সনদে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় ১৩শ শিক্ষকের চাকরির প্রমাণ পেয়েছে শিক্ষামন্ত্রণালয়। যাদের বিরুদ্ধে শিগগিরই শুরু হচ্ছে আইনি ব্যবস্থা। জাল সনদ চিহ্নিত করতে অক্টোবর থেকে চালু হচ্ছে অটোমেশন সফটওয়ার।
ময়মনসিংহের দত্তের বাজার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ । এ প্রতিষ্ঠানে ৩৫ জন শিক্ষকের মধ্য ৮ জন শিক্ষকের সনদ জাল। দীর্ঘদিন ধরেই এসব শিক্ষকরা জাল সনদে চাকরি করছেন বলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
এসব শিক্ষকদের সাথে কথা বলতে প্রতিষ্ঠানে গেলে তারা পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের প্রধান জানান, জাল সনদে কেউ এই প্রতিষ্ঠানে চাকরি করে না ।
শিক্ষামন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, প্রতিনিয়তই জাল সনদের বিষয়ে অভিযোগ আসে। এর ভিত্তিতে ১৩ শ শিক্ষকের জাল সনদে চাকরি করার প্রমাণ মিলেছে। এদের কারও এসএসসি, এইচএসসি, স্নাতক এবং বিএড সনদ জাল। আরো হাজারের উপর শিক্ষকের বিষয়ে তদন্ত চলছে।
মন্ত্রণালয় বলছে এসব শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ