• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসচাপায় পা হারানো রোজিনা মারা গেছে

ঢাকা, ২৯ এপ্রিল: রাজধানীর বনানীতে ৯ দিন আগে বাসচাপায় পা হারানো রোজিনা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে কলেজছাত্র রাজীবের মৃত্যুর পর সপ্তাহ না যেতেই বাসের চাপায় পা হারান রোজিনা আক্তার। পরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত বৃহস্পতিবার ঢমেক বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারির প্রধান অধ্যাপক ডা. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের প্রধান ডা. আবুল কালাম আজাদ ওইদিন জানিয়েছিলেন, রোজিনা বুধবার (২৫ এপ্রিল) পঙ্গু হাসপাতাল থেকে ঢামেকে রেফার করা হয়। তার ডান পা হারানো ছাড়াও অন্যান্য সমস্যা আছে কি-না সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া তাকে অপারেশন থিয়েটারে নিয়ে পায়ের ক্ষতস্থান ড্রেসিং করা হয়েছে।

সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন রোজিনা। ২০ এপ্রিল আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে ফেরার পথে রাত ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) তাকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ঘটনায় গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় একটি মামলা করেছেন।

এর আগে গত ৩ এপ্রিল কারওয়ান বাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে এক হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ