• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে অচেনা ফুল দেখতে উৎসুক জনতার ভিড়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে এক অচেনা ফুলের সন্ধান পাওয়া গেছে। এ ফুল দেখতে এখন প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে। ফুলটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের মানিক মন্ডল ওরফে ঝড়ুর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ফেটে বের হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ুরবাড়ি সংলগ্ন বাড়ির উঠানের এক পাশে মাটি ফেটে একটি ফুল বের হতে দেখা যায়। পরদিন শুক্রবার সকালে ফুলটি আকারে আরো একটু বড় হয়। সন্ধ্যা হতে হতে ফুলটি অনেক বড় আকৃতির হয়ে যায়। অন্যান্য ফুলের সুগন্ধি থাকলেও এ ফুল থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে।
এদিকে আজব এ ফুলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী পুরুষ ফুলটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।

এ বিষয়ে বড়শিমলা গ্রামের সংশ্লিষ্ট ইউ পি সদস্য মো: রফিকুল ইসলাম ও শাহাদৎ হোসেন বলেন, আমরা আমাদের বয়সে এ জাতীয় কোনো ফুল দেখিনি। এটি আমাদের কাছে খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। এবং এই ফুলের ঘ্রাণ অন্য ফুলের তুলনায় অনেক গুন বেশি।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন বলেন, আমি এ বিষয়ে কোনো সংবাদ পাইনি। তবে আমার মনে হচ্ছে, এটি কোনো আগাছা হতে পারে। এমন আগাছা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে জন্মে থাকে, এখানে কৌতুহলের কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ