• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঢাবি উপাচার্যের বাসায় হামলায় গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

সিসি ডেস্ক, ৩০ এপ্রিল: কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলার ঘটনায় গ্রেপ্তার চার জনকে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হলেও আজ বিষয়টি প্রকাশ করা হয়।
গ্রেপ্তার চার জন হলেন রাকিব, মাসুদ, আলী ও সিয়াম। তারা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, মাসুদ একটি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। রাকিবের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তার তরুণদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ডিবি। রাকিবকে চার দিন, মাসুদকে তিন দিন এবং আলী ও সিয়ামকে দুই দিন করে রিমান্ডে দেয় আদালত।
তাদের জিঞ্জাসাবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনে হামলার ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানা যাবে বলেও জানায় গোয়েন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ