• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিসেম্বরে নির্বাচন, অক্টোবরে তফসিল ঘোষণা: ইসি

সিসি নিউজ, ৩০ এপ্রিল: একাদশ সংসদ নির্বাচনের ভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। অক্টোবরের শেষ নাগাদ তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। পাশাপাশি ২৫টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ করে গেজেট প্রকাশ করেছে ইসি। দুপুরে আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইসি কমিশনার রফিকুল ইসলাম।
জাতীয় নির্বাচনে ৪০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে মার্চে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। জনসংখ্যা, প্রশাসনিক অখণ্ডতা ও যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে আনা হয় এই পরিবর্তন। এবার দাবি-আপত্তির শুনানি শেষে ২৫টি আসনের সীমানা পুনর্নিধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করলো ইসি।
অক্টোবরে একাদশ সংসদ নির্বাচনের তফসিলের হিসাব বিবেচনায় রেখেই সীমানা চূড়ান্ত করেছে ইসি। অক্টোবরের শেষে তফসিল ঘোষণা হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের ভোট।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে, ২০১৩ সালের সংসদীয় আসনের সীমানার পক্ষে মত দেয় ক্ষমতাসীন দল- আওয়ামী লীগ। সে কারণেই এতো কম আসনে পরিবর্তন এলো কি-না জানতে চাইলে তা নাকচ করেন নির্বাচন কমিশনার।
গত বছরের শেষে সীমানা নির্ধারণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর আগে ২০০৮ সালের নির্বাচনে ১৩১টি আসনে পরিবর্তন এনেছিলো কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ