• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পুকুর থেকে বের হচ্ছে গ্যাস! (ভিডিও)

সিসি নিউজ, ০৬ মে: নীলফামারীর সৈয়দপুরে দুটি পুকুর থেকে বের হচ্ছে গ্যাস। গত দুই দিন ধরে পুকুরের প্রায় ২০টি স্থানে বুদবুদ শব্দে তা বের হচ্ছে। উৎসুক জনতার ঢল নেমেছে সংলগ্ন ওই দুটি পুকুর পাড়ে। আজ রোববার বিকেলে এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। তিনি অনাকাঙ্খিত কোন ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশ দিয়েছেন।
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাটোয়ারী পাড়ার দুটি পুকুরে গত এক সপ্তাহ ধরে পানির নীচ থেকে ৪/৫টি স্থানে বুদবুদ আকারে বের হচ্ছে গ্যাস। গত দুই দিন থেকে গ্যাসের চাপ বেড়ে গিয়ে প্রায় ২০টি স্থান দিয়ে বের হচ্ছে। পুকুরের পানিতে নেই কোন গন্ধ বা তৈলাক্ত কোন পদার্থ। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার লোকজন।
স্থানীয়রা বলছেন, পানিতে নেমে মাটির ফাটল অংশে পা রাখতে পারছে না গ্যাসের চাপে। তবে গত এক বছরে ওই পুকুর দুটিতে কোন মাছ চাষ হয় না। মাছের চাষ করলে তা মরে যায়।
সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবগত করার পাশাপাশি উৎসুক জনতা ওই পানি দিয়ে কোন কিছু পরীক্ষা না করার পরামর্শ দিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম।

ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ