• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরনে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক, ০৭ মে: আফগানিস্তানের পূর্বাঞ্চলে খোস্ত প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জনেরও বেশি।

সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ হামলা ও হতাহতের এ ঘটনা জানিয়েছে।

ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে মসজিদটি ব্যবহার করা হয়। নিহত-আহতরা ভোটার নিবন্ধনের কাজ করছিলেন বলে দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, রবিবার খোস্ত প্রদেশের মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এরা সবাই সরকারি কর্মকর্তা।

এই ঘটনায় মসজিদে নামাজ পড়া এবং ভোটার নিন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ