• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি পাস করলেন বিএনপি নেতা

টাঙ্গাইল, ০৭ মে: মেয়ের সঙ্গে এসএসসি পাস করেছেন এক বিএনপি নেতা। তাদের পাস করার খবরটি রবিবার ফলাফল প্রকাশের পরপরই জেলায় ছড়িয়ে পড়ে।
সেই বিএনপি নেতার নাম আশরাফ পাহেলী। তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
জানা যায়, আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। অপরদিকে তার মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেলা শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেডে পেয়েছেন।
শমশের আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফের পাস করার বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে আশরাফ নিজেও বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ