• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ, ১০ মে: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়ার্ড কাউন্সিলর সাদেকুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে ফুলপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতা মিলনের সঙ্গে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা সাদেকুরের চরপাড়া এলাকার লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে মিলনের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ