• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঢাকা, ১০ মে: রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ডিশ ব্যবসায়ী খুন হওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে শাফায়াত তামরিন (৩০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে বাড্ডার আফতাব নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম।

তিনি জানান, গতরাতে দক্ষিণ বাড্ডায় খুনের ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম আফতাব নগরে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে শাফায়াত তামরিন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম শাফায়াতকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার কাছে জানা যায়- ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছিল সাফায়াত।

উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় জাগরণী ক্লাবের সামনে দুবৃর্ত্তের গুলিতে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক ডিস ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। ধরা পড়ার পর প্রাথমিকভাবে তারা জানায়, তাদের সঙ্গে আরো কয়েকজন সহযোগী ছিল।

নিহত আব্দুর রাজ্জাক মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ