• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমরায় অবৈধ যানবাহন বিরোধী অভিযানে ৬ চালক গ্রেফতার

ডেমরা প্রতিনিধি: ডেমরায় সড়কে অনাকাঙ্খিত দূর্ঘটনা প্রতিরোধে অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রামপুরা  ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিকের সার্বিক সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত বিআরটিএ আদালত ০৭ এর এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিম সুজন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪৬ টি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা, ৯৯হাজার টাকা জরিমানাসহ ড্রাইভিং লাইসেন্স বিহীন ৬ জন চালককে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হল- শাহীন(১৯),সাগর (২০),রাজু(২০),মনির(৫০),আলামিন(১৮) ও রিফাত(২১)। এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক বলেন, লাইসেন্সবিহীন চালক হচ্ছে নিরাপদ সড়কের অন্যতম অন্তরায়। তাদের কারণেই দূর্ঘটনা ঘটছেই।  তিনি আরো জানায়,ইতিপূর্বেও একাধিকবার অবৈধ যানবাহন ও চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি যা  আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ