সিসি নিউজ, ১০ মে: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়। পাখি সংরক্ষণে সকলে এক সঙ্গে কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে ১০ মে বৃহস্পতিবার বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে শেরে বাংলা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পাখি পরিচিতি ও সচেতনতামূলক লিফলেট বিবতরণ।
সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাহিত্যিক ও সাংবাদিক সৈয়দা রোখসানা জামান সানু, সাংবাদিক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সাংবাদিক নজরুল ইসলাম, আসাদুজ্জামান টিপু, শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, সভাপতি ঈদ্রিস আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সাত্তার বকুল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রকৃতিতে পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সজিবতা। আর তাই আমাদের পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাইমুল ইসলাম নয়ন, আহসান হাবীব জনি, বেলায়েত হোসেন বিপু, মাসুম বিল্লাল, মনোয়ার হোসেন, গোপী, নাহিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সোহাগ আন নাফিস।