• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় পা হারালো দুই ভাই

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে ট্রাকের সাথে মোটরসাইকেল ধাক্কায় দুই পা হারালেন ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ তার ছোট ভাই।
জানা গেছে, বুধবার রাত ১০টায় রংপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দর বাজারে দিনাজপুরগামী মালবাহী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৮০২) সজোড়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের দুই ছেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়জার রহমান (২৬) ও তার ছোট ভাই আফজাল হোসেন (২০) এর মর্মান্তিক ভাবে দুজনেরই চারটি পা থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল হাসপাতালে পেরণ করা হয়েছে। এ সময় উত্তেজিত স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানার ওসি মো: আব্দুল মালেক জানান, দূঘটনা কবলিত আটককৃত ট্রাকের বিরুদ্ধে আহত পরিবার যদি মামলা দেয় তাহলে আমারা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ