• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দলীয় এমপি’র বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ স্থানীয় জাপার

সিসি নিউজ, ১৫ মে: নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শওকত চৌধুরীর বিরুদ্ধে দূর্নীতি ও লুটতরাজের অভিযোগ তুললেন স্থানীয় জাপার একাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর প্লাজাস্থ রেডচিলি নামক রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এসব অভিযোগ উত্থাপন করেন জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির সাবেক ও বতমান নেতৃবৃৃৃৃন্দ।

জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার সাবেক সভাপতি জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তারা বলেন, এমপি শওকত চৌধুরী একজন দূর্ণীতিবাজ। চাকুরী দেয়ার নামে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় অনুদান দেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সৈয়দপুর উপজেলাবাসীকে বঞ্চিত করে তিনি সিংহভাগ প্রকল্প বরাদ্দ দিয়েছেন কিশোরগঞ্জে। এসবের মধ্যে কাবিটা, কাবিখা ও সোলার প্রকল্পের উল্লেখ করে বক্তারা বলেন, ওইসব প্রকল্পের অধিকাংশ কাজ না করেই জনৈক ফিলিপ্স নামের এক ব্যক্তির মাধ্যমে প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন। বক্তারা আরো বলেন, এমন দূর্ণীতিবাজ ও লুটেরা এমপির কারনে জাতীয় পার্টির সুনাম ক্ষুন্ন হয়েছে। আগামী সংসদ নির্বাচনে এমন ব্যক্তিকে মনোনয়ন না দেয়ার জন্য পার্টির চেয়ারম্যানকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এরপরও পার্টি এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে জাতীয় পার্টি ত্যাগ করার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, পৌর কমিটির সাবেক সাধারন সম্পাদক রইসুল ইসলাম লাকী বসুনিয়া, জাতীয় যুব সংহতি পৌর কমিটির সাবেক সভাপতি আলতাফ হোসেন, সাবেক সাধারন সম্পাদক সামসুদ্দিন অরুণ, জাতীয় শ্রমিক পার্টি, কারখানা শাখার সভাপতি আব্দুর রশিদ, জাপার পৌর কমিটির ৫নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মো: নাদিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ